spot_img

২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কার্জন হলে এডলফ খানকে কেন আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা?

মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আটকে রাখা হয়েছিল ‘সুদর্শন পুরুষ’ খ্যাত এডলফ খানকে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর একদল শিক্ষার্থী কার্জন হলে তাকে আটকে রাখেন।

তবে রাতে পৌনে ১০টার দিকে এডলফ খানকে ছেড়ে দেন তারা। এসময় তিনি ৩ দিনের সময় চেয়েছেন।

এরমধ্যে টাকাগুলো পরিশোধ করবেন বলে জানান এডলফ খান।

পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এসময় গণমাধ্যমকর্মীরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। এর আগে কার্জন হল চত্বরে এডলফ খানকে একদল শিক্ষার্থী আটকে রাখেন।

প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে তিনি সেখানে আটকে ছিলেন। এসময়ও তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।

তবে সেখানে অবস্থান করা এক শিক্ষার্থী বলেন, সুহাস নামের আমাদের বড় এক ভাইয়ের কাছ থেকে এডলফ খান মডেলিং শেখানো নামে কিস্তিতে বিভিন্ন সময় ১ লাখ ১০ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর মডেলিং আর শেখাননি তিনি। পরে আজকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত-মৈত্রী হল সংসদের এজিএস হাফসাকে নতুনভাবে কাজ শেখানোর কথা বলে টাকা নিতে আসলে আমরা তাকে আটক করি। যেহেতু দীর্ঘদিন তাকে পাচ্ছিলাম না, তাই আমরা তাকে আটক করে টাকাগুলো আদায়ের চেষ্টা করছি।

এডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। সে কারণে দেশের শোবিজসংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার সাজ-পোশাক আর দশ জনের চেয়ে আলাদা। ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss