spot_img

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজার নামাজ রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সাড়ে ১১টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

এদিকে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। পরে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে, বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন করার কথা রয়েছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে।

রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন শফিক আহমেদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss