spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাহেদের বিরোদ্ধে অভিযোগ জানাতে র‌্যাবের হটলাইন

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের প্রতারণা ও নির্যাতন নিয়ে অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন চালু করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইন চালুর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হটলাইনে ফোন করে অভিযোগ জানানোর পাশাপাশি ই-মেইলেও লিখিত আকারে অভিযোগ জানানো যাবে।

এতে বলা হয়, প্রতারণা বা নির্যাতনের শিকার যে কেউ হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং rabhq.invest@gmail.com এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss