তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার ৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মির্জা মাহবুব এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকায় এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিনি বলেন, রাজধানীর সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য সাময়িকভাবে এ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস।


