spot_img

২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৬৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪ জনের। ১২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট ৮১টি ল্যাবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮০১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss