spot_img

৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাবার সঙ্গে অভিমান, কিশোরের আত্মহত্যা

রাজধানীর শের ই বাংলানগর থানার আগারগাঁও তালতলা এলাকায় বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোর। তার নাম আরমান (১৩)। সে স্থানীয় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতো।

রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় আরমানকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগে রাত সাড়ে ১২টার দিকে বাসার বাথরুমে কাপড় রাখার হেংগারের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় আরমান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরো পড়ুন: পুঁজিবাজারে উর্ধ্বমুখী লেনদেনে সূচক

নিহত আরমান কুমিল্লা জেলার হোমনা উপজেলার মোবারক হোসেনের ছেলে। বর্তমানে পশ্চিম আগারগাঁও তালতলার একটি বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতো।

আরমানের বড় ভাই মো. হিরা জানান, আরমান তালতলা এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতো। বেশ কিছুদিন ধরে এলাকার কিছু বখাটে ছেলেদের সাথে চলাফেরা শুরু করে। এমনকি নেশা করতে শুরু করে। বিষয়টি জানতে পেরে বাবা রাতে আরমানকে বকাঝকা করে এবং চড় থাপ্পড় মারে। এই অভিমানে আরমান বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আরমানকে হাসপাতালে নিয়ে যাই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss