spot_img

৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাসপাতালে গিয়ে নার্সকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর হাসপাতালের নার্সকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্ত মো. আজিজুর রহমান (৩০) পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের মো. হাসান আলীর ছেলে।

আজিজুর ইভটিজিংয়ের দায় স্বীকার করায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এ শাস্তি দেন। হাসপাতাল সূত্র জানায়, সোমবার আজিজুর এক নার্সকে তার কক্ষে উত্যক্ত করার সময় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাকে আটক করেন। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসক রাকিবুল আলম উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি সদর থানার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে যান।

জানা যায়, আজিজুরের সাথে ওই নার্সের বিয়ের কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্য একজনের সাথে বিয়ে হয়। এরপর থেকে আজিজুর ওই নার্সকে উত্যক্ত করে আসছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss