spot_img

৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিলেটের সঙ্গে বন্ধ সারাদেশের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরো পড়ুন: এবার করোনা পরীক্ষা হবে যক্ষ্মা শনাক্তের মেশিনে

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান ট্রেন লাইনচ্যুতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। এটি পৌঁছালেই লাইনচ্যুত ট্রেন অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss