spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) উপ-পরিচালক (সঙ্গীত) রকিবুল হাসান রবিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার সকালে নগরীর মতিহার থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মামলাটি দায়ের করেছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে তার মেয়ে ১২ বছর বয়সে রকিবুল হাসানের কাছে গান শিখতেন।
রবিন বাড়িতে এসে গান শেখাতেন। রকিবুল পরিবারের সদস্যদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেন। এই সুযোগ ব্যবহার করে তার মেয়ের ওপর যৌন নির্যাতন করেছেন রকিবুল। তখন ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে একাধিকবার ধর্ষণ করেছেন। সে সময় ভুক্তভোগী এ বিষয়ে বাবা-মাকে বলতে সাহস করেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এখন তার মেয়ে ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কয়েক মাস আগে দেশে ফিরে তার মেয়ে জানতে পারেন, রকিবুল আরও অনেক মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করেছেন। এরপরই ভুক্তভোগীরা তাদেরকে (বাবা-মা) বিষয়টি বলেছেন। সে যেন আর কোনো মেয়ের ক্ষতি না করতে পারে। এছাড়া এ ঘটনার অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এ ধরনের উপলব্ধি থেকেই তিনি এ প্রতিবাদ করছেন।

এদিকে গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌন নিপীড়ন নিরোধ সেল তদন্ত করছে। গত ২ সেপ্টেম্বর উপাচার্য দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের সেলে পাঠানো অভিযোগ বিষয়ে ৯ সেপ্টেম্বর একটি সভা হয়েছে।

যৌন নিপীড়ন নিরোধ সেলের সভাপতি অধ্যাপক রেজিনা লাজ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা প্রথম সভা করেছি। ঘটনাটি অনেক আগের। আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করছি।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss