spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৪৯ গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ১৬৯ গ্রাম হেরোইন, ১ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss