spot_img

৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘বডি ম্যাসাজ’ সেন্টারে অভিযান, গুলশানে নারীসহ আটক ১০

রাজধানীর গুলশান এলাকায় নাভানা টাওয়ার ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫ নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন: বন্দর আবাসিকের জায়গা উদ্ধার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

খবর পেয়ে অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss