spot_img

৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভেন্টিলেশন সাপোর্টে এটর্নী জেনারেল

এটর্নী জেনারেল মাহবুবে আলমের ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে সময়টা ভালো যাচ্ছে না এই প্রবীণ আইনজীবীর। পরবর্তীতে তিনি করোনা মুক্ত হন। কিন্তু শারিরিক অবস্থা আর আগের মতো নেই, দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

এদিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এটর্নী জেনারেল মাহবুবে আলমের সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেছে তার পরিবার।

শনিবার এটর্নী জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক সাংবাদিকদের জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

আরো পড়ুন: সিলেট এমসি কলেজে ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেফতার

এটর্নী জেনারেলের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে জামাতা রিয়াজুল দেশবাসীর দোয়া চেয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss