spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাগরে লঘুচাপ, বৃষ্টি হতে পারে ৬ বিভাগে

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৬ বিভাগের বিভিন্ন জেলায় আজ শনিবার (১০ অক্টোবর) বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী দুদিন বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যএ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

আরো পড়ুন: ভবন থেকে পড়ে লেবাননে বাংলাদেশি যুবকের মৃত্যু

এদিকে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে অধিদপ্তর জানিয়েছে।

চস/জ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss