spot_img

২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ হচ্ছে না ছাত্রলীগের নতুন কমিটি

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের নতুন কমিটি হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত। ছাত্রলীগের দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সেখানে নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেখান থেকেই আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই চূড়ান্ত অনুমোদন দেবেন আমাদের সভাপতি।’

বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এর আগে আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টা ২০ মিনিটে ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss