spot_img

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তিনদিনের জন্য মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তিনদিনের এ সফরে আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স– মালয়েশিয়া চ্যাপ্টার।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এনসিপি মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এটি জানানো হয়।

এতে বলা হয়, তিন দিনের এ সফরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন নাহিদ ইসলাম। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও বলা হয়, সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। সমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss