spot_img

১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির প্রধান (চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. তাসনিম জারা।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সার্বিক প্রস্তুতি, প্রার্থী চূড়ান্তকরণ, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, প্রচারণা এবং প্রশিক্ষণ কার্যক্রম তদারকির জন্য এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss