spot_img

২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা ডেস্ক

সর্বশেষ

কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ, কে কার মুখোমুখি?

উত্তেজনা আর রোমাঞ্চের নানা ধাপ পেরিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। মাঠের লড়াইয়ে টিকে থাকা শেষ বিজয়ী আটটি পরাশক্তি দল নিয়ে আজ মধ্যরাতে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ।

বিশ্বকাপের এবারের আসরে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সবশেষ দল হিসেবে ইতিহাস গড়া সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী, আজ ৯ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে প্রথম ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকার দেশ মরক্কো। শেষ চারে ওঠার এই লড়াইয়ে প্রতিটি ম্যাচই ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে একেকটি হাই-ভোল্টেজ ড্রামা।

বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সময়সূচি নিচে দেওয়া হলো:

ম্যাচ ও প্রতিপক্ষ                         তারিখ ও সময়                            ভেন্যু
ফ্রান্স বনাম মরক্কো                  ১০ জুলাই, ২০২৬ রাত ২ টা              বোস্টন স্টেডিয়াম
স্পেন বনাম বেলজিয়াম             ১১ জুলাই, ২০২৬ রাত ১ টা          লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম
নরওয়ে বনাম ইংল্যান্ড              ১২ জুলাই, ২০২৬ রাত ৩ টা              মায়ামি স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড    ১২ জুলাই, ২০২৬ সকাল ৭ টা       কানসাস সিটি স্টেডিয়াম

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss