spot_img

২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘরের মাঠে বার্সাকে উড়িয়ে দিল ইউভেন্তুস

ম্যাচ জুড়ে বেশ ভালোই খেললেন লিওনেল মেসি। সুযোগ পেলেন, সুযোগ তৈরি করলেন; কিন্তু কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারলেন না। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর পায়ে অতটা বল দেখা গেল না, তবে দুটি সফল পেনাল্টিতে মূল কাজটা সেরে ফেললেন তিনি। তাতে তৈরি হয়ে গেল ম্যাচের ব্যবধানও। বার্সেলোনাকে তাদেরই মাঠে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইউভেন্তুস।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে ইউভেন্তুস। রোনালদোর দুই গোলের মাঝে ইতালিয়ান চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি। ২০১৬ সালের পর এই প্রথম গ্রুপ পর্বের ম্যাচে হারল বার্সেলোনা।
ম্যাচের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইউভেন্তুস গোলরক্ষক জানলুইজি বুফ্ফনেরও। মূলত অভিজ্ঞ এই ইতালিয়ান গোলরক্ষকের দেয়ালই ভাঙতে পারেননি মেসি। লক্ষ্যে সাতটি শট ছিল তার, এর একটিও জালে যায়নি।
গত অক্টোবরে প্রথম দেখায় ইউভেন্তুসের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। গ্রুপ পর্বে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা।
সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা দুই ম্যাচ হারল বার্সেলোনা। গত শনিবার লা লিগায় নবাগত কাদিসের মাঠে বিবর্ণ পারফরম্যান্সে তারা হেরেছিল ২-১ গোলে।
চস/আ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss