spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম-সিলেট লড়াইয়ে শুরু হবে বিপিএল

‘বঙ্গবন্ধু বিপিএল’ এর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ ডিসেম্বর মিরপুরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। গতবারের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। গত আসরের মতো এবারও সাতটি দল অংশ নিবে বিপিএলে। বিপিএলে শুক্রবার বাদে দিনের প্রথম ম্যাচটি দুপুর সাড়ে বারোটায় শুরু হবে। শেষ হবে বিকাল সাড়ে তিনটায়। দ্বিতীয় ম্যাচটি বিকাল ৫টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিটে শেষ হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের খেলায় থাকছে আটটি ম্যাচ। যা ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার প্রথম পর্ব শেষে ১৭ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্ব। এই ভেন্যুতে ২৪ ডিসেম্বর পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss