spot_img

২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৩২০ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯২৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৪২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

আরো পড়ুন: অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss