spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘কেটু’ অভিযানে এভারেস্টজয়ী ওয়াসফিয়া

২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করা ওয়াসফিয়া নাজরীন এবার যাচ্ছেন বিশ্বের দ্বিতীয় সর্বেোচ্চ চূড়া কেটুতে। এই অভিযানে কেটুর পাশাপাশি কারাকোরাম রেঞ্জের ব্রড পিকও সামিট করার লক্ষ্য ঠিক করেছেন এই পর্বতারোহী।

নিজের ফেসবুক পেইজ থেকে এমনটাই জানিয়েছেন ওয়াসফিয়া নাজরীন।

মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেটু (ইংরেজি: K2)। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৮১১ মিটার। হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত রেঞ্জের অন্তর্গত এই পর্বতশৃঙ্গটি পাকিস্তানের গিলগিত-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত।

ফেসবুকে নেপালি মিংমা তেনজি শেরপার সাথে একটি ছবি দিয়ে ওয়াসফিয়া জানান, এই অভিযানে তিনি নির্মল পুর্জার এলিট এক্সপেডের সাথে যাচ্ছেন। প্রথম শীতকালীন কেটু অভিযানে সফল হওয়া নেপালী সেই শেরপারা তার সাথে থাকবেন।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় এই অভিযান নিয়ে ব্রিফিং দেয়ার জন্য তিনি ফেসবুক লাইভে আসবেন বলেও জানান।

উল্লেখ্য, ২০১৫ সালে ওশেনিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেন ওয়াসফিয়া, যাকে ‘সেভেন সামিট’ হিসেবে অভিহিত করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss