spot_img

৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ পর্যটকদের সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের বিধি-নিষেধ দিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধি-নিষেধ দেয়া হয়।

বর্তমানে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছেন জানিয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, সাজেক ও মাচালংয়ের ৭নং ওয়ার্ডের শীপপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে, যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। ওই গোলাগুলির ঘটনার কারণে বিকেলে প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও দাবি করেন তিনি।

ফের বিধি-নিষেধ আরোপের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে আবার সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন তাদের বুধবার নিরাপদে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss