spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এপ্রিলে

এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্ন চাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তিন মাস মেয়াদি (মার্চ-মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এপ্রিল মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারী অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্র-ঝড় এবং দেশের অন্যত্র ৪-৫ দিন হালকা অথবা মাঝারী কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।

এছাড়া এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপ প্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারী (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss