spot_img

২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আসছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা,ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরো পড়ুন: সর্দি-কাশিতে যা করবেন!

পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss