spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিয়ানমারে ৪.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

মিয়ানমারে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। এই ভূমিকম্পে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ভারতের আসাম, মেঘালয়সহ বাংলাদেশের কয়েকটি জেলাও কেঁপে উঠেছে।

মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে স্যাগাইং প্রদেশের মাওলাইক জেলায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে হয়েছে।

ভলকানো ডিসকভারি বলেছে, মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাওলাইক শহর থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ভারতের আসাম, মেঘালয়সহ বাংলাদেশের কয়েকটি জেলা কেঁপে উঠেছে।

এর আগে, গত ২৯ মে মিয়ানমারের একই শহরে আঘাত হানা ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ ও ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রবিবার মিয়ানমারে উৎপত্তি হওয়া ভূমিকম্পে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যও কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মেঘালয় রাজ্যের জোওয়াই এলাকার কাছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss