spot_img

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৪৮ ঘণ্টায় ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতকর্তা, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

আগামী ৪৮ ঘণ্টার জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত ও সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কার কোথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২ মে) অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দুটি পৃথক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী অব্যাহত থাকায় আজ শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

পাশাপাশি, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায়।

অন্য সতর্কবার্তায় বলা হয়, আজ শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss