spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাসপাতালে করোনা আক্রান্ত নারীকে যৌন হয়রানি করায় আটক ওয়ার্ড বয়

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিস হাসপাতাল) চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক নারীকে (২৫) যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড বয় নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।

আরো পড়ুন:  করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬২

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর বাসিন্দা ওই নারী গত ৬ জুন করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে ওয়ার্ড বয় নজরুল ইসলাম পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ড বয় সরে যান। এ ঘটনায় ওয়ার্ড বয় নজরুল ইসলামকে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss