কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ আগস্ট) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টায় হ্নীলা সীমান্ত এলাকার মৌলভীবাজারে অবস্থান নেয় বিজিবি। এসময় তিন জন ব্যক্তি বস্তা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার সময় বিজিবি ফাঁকা গুলি করে। পরে সেখান থেকে চোরকারাবীদের ফেলে যাওয়া ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মুল্য ১২ কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চস/স


