spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

বাংলাদেশে গাড়ি শিল্পে যৌথ অংশীদারিত্বে আগ্রহী মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অটোমোবাইল ও শিল্প খাতে অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠকে মালয়েশীয় হাইকমিশনার জানান, তার দেশ বাংলাদেশের সাথে প্রযুক্তির আদান-প্রদান এবং শিল্প ক্ষেত্রে যৌথ অংশীদারিত্বে বিশেষভাবে আগ্রহী। মালয়েশীয় অটোমোবাইল কোম্পানিগুলো বাংলাদেশে গাড়ি সংযোজন কারখানা (অ্যাসেম্বলিং প্ল্যান্ট) স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতে পারে, যা স্থানীয় তরুণ পেশাদারদের উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন হাইকমিশনার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট ‘আসিয়ান’-এর সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদনে মালয়েশিয়ার জোরালো সমর্থন কামনা করেন। তিনি মালয়েশিয়ায় ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করার সিদ্ধান্তকে স্বাগত জানান।

এছাড়া বাংলাদেশ মালয়েশিয়ায় তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি এবং কৃষি, জ্বালানি, হালাল শিল্প ও সেমিকন্ডাক্টর খাতে সরাসরি বিনিয়োগ ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss