spot_img

৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাঙামাটিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির কাউখালীতে পুকুরে ডুবে টিকলি বড়ুয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯টায় বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

টিকলি বড়ুয়া বেতবুনিয়া মডেল ইউনিয়নের সুদত্ত বড়ুয়ার ছেলে।

জানা গেছে, পরিবারের অজান্তে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুজি করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে মা চিৎকার দিলে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss