spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে বজ্রপাতে প্রাণ গেল দুই গরুর

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে শামসুল আলম নামে এক কৃষকের দুই গরুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১১টার দিকে পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল আলম বলেন, সকালে আমার বসতঘরের পাশে গরু দুটিকে ঘাস খাওয়ানোর জন্য খুঁটির সাথে বেঁধে রাখি। বজ্রপাত শুরু হলে ঘর গরু দুটি আনতে বের হই। পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরু দুটিকে মৃত অবস্থায় দেখতে পাই। গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

রাউজানের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে দুটি গাভির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে রাখা যাবে না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss