spot_img

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মহেশখালীতে চারটি অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ।

তিনি জানান, ১ ডিসেম্বর রাত আড়াইটার দিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। অভিযানে থ্রি-জি রাইফেল, দু’নলা বন্দুক, এক নলা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি মো. সাজেদ (২৬) বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মহেশখালীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss