spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হালদায় ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে অভিযান চালিয়ে প্রশাসন বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত রামদাস মুন্সিরহাট এলাকা থেকে পেশকার হার্ট ব্রিজ পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন এবং হালদা অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্প।

অভিযানে সাড়ে ৫ থেকে ৬ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। বর্তমানে জালগুলো নৌ-পুলিশ ক্যাম্পে রাখা আছে।

আজ মঙ্গলবার সকালে জালগুলো শুকিয়ে আগুন দিয়ে বিনষ্ট করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

হালদা নদীকে রক্ষা করতে ও মাছ নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss