spot_img

২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্যামুয়েল ইতো মারাত্মক দুর্ঘটনায় আহত

বার্সেলোনার সোনালি সময়ের অন্যতম তারকা স্যামুয়েল ইতো। ক্যামেরুনের এই স্ট্রাইকার সম্প্রতি নিজ দেশে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে আশার খবর, গুরুতর আঘাত পাননি সাবেক এই তারকা ফুটবলার।

বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি। চারবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী এই তারকা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে তার পরিবার। অবশ্য তার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ক্যামেরুনের শহর এনকঙ্গসাম্বায় এতোর ব্যক্তিগত গাড়িকে একটি বাস ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, ইতোর গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।

আরো পড়ুন: ঘোষণা করা হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৫ দলের নাম

ক্যামেরুনের গণমাধ্যম জানিয়েছে, দ্রুত একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং ইতোর চিকিৎসা দেওয়া হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss