spot_img

৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বায়তুল মোকাররমে হেফাজত মহাসচিবের জানাজা সম্পন্ন

আজ সোমবার (১৪ ডিসেম্বর) হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজার নামাজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে সম্পন্ন হয়েছে।

আজ সকাল ৯ টায় তার জানাজার নামাজে আলেম ওলামাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

জানাজায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী বলেন, “আল্লামা নূর হোসাইন কাশেমীর মৃত্যু ইসলামী শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় অপূরণীয় ক্ষতি”।

আরো পড়ুন: হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর একটি হাসপাতালে নূর হোসাইন কাশেমী মারা যান। টঙ্গীর জামিয়া সোবহানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss