spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বোয়ালখালীতে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

চট্টগ্রামের বোয়ালখালীতে থেকে ডাকাতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) রাতে কধুরখীল চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. এমরান হোসেন প্রকাশ মুন্না (২৮) পশ্চিম কধুরখীল ইয়াকুব আলী প্রকাশ কালু মিস্ত্রির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার এসআই মো. আবদুল কুদ্দুস।

বোয়লখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গ্রেপ্তার মুন্না ২০১৩ সালের ডাকাতি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss