spot_img

৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাজধানীতে পালিয়ে যাওয়ার মামলার আসামি দ্বিতীয় দফায় পালালো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে পুলিশ সদস্যের অবহেলায় শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আদালত থেকে পালিয়ে যান তিনি।

এর আগে ২০২৫ সালেও আদালত থেকে পালিয়ে গিয়েছিলো এই আসামি। ওই সময় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে, এজলাস থেকে পালিয়ে যান তিনি।

আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, পূর্বে পালিয়ে যাওয়ার মামলায় আদালত থেকে দ্বিতীয় দফায় পালালো আসামি শরিফুল ইসলাম শফিক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss