spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লাইফ সাপোর্টে আবদুল মতিন খসরু

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন।

আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী মো. মহসিন মিয়াএ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হলে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে গত ১৫ মার্চ সাবেক এই আইনমন্ত্রী সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে পজিটিভ আসে। ওই দিনই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। ৩১ মার্চ শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় খসরুকে কেবিনে নেওয়া হয়।

আরো পড়ুন: লকডাউনে অনলাইনে মুভমেন্ট পাস নিয়ে বাইরে যাওয়ার নিয়ম

গত ১ এপ্রিল ফের করোনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসে তার। কিন্তু হঠাৎ করে খসরুর শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss