spot_img

২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর বনানীতে করপোরেট ভবনে আগুন

রাজধানীর বনানীর ছয়তলা একটি করপোরেট ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, বনানীর ছয়তলা একটি করপোরেট ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন বড় না হলেও ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে পুরো তিনতলা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss