spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৯৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬২ জন এবং উপজেলার ৭ জন।

মঙ্গলবার (১৮ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আরও জানা যায়, গতকাল সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: করোনা : দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৮

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীতে করোনার অস্তিত্ব মিলেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss