spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজশাহী মেডিকেলে করোনায় আরো ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে আটজন করোনায় আক্রান্ত হয়ে ও বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও নওগাঁয় একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ডা. সাইফুল ইসলাম বলেন, রামেকে মোট রোগী ছিল ৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৭ জন ও করোনা আক্রান্ত রয়েছেন ১৫৮ জন।

আরো পড়ুন: মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত

এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীতে একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরে একজন মারা গেছেন। তাদের সবার স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss