spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইতিহাস গড়ে ইউএস ওপেনের নতুন রানি রাদুকানু

ইউএস ওপেনে নারী এককের ফাইনাল ম্যাচে কানাডিয়ান তারকা টেনিসার লেইলা ফার্নান্দেজকে সরাসরি সেটে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে গ্র্যাড স্লাম জিতলেন ব্রিটিশ এমা রাদুকানু।

এই জয়ের মাধ্যমে ১৪০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী টেনিসার হিসেবে বাছাইপর্ব থেকে সোজা ফাইনাল জেতার কীর্তি অর্জন করলেন। আর দীর্ঘ ৪৪ বছর পর ব্রিটেনকে এনে দিলেন নারী গ্ল্যান্ড স্লামের স্বাদ।

এবারের ইউএস ওপেনটা যেভাবে শুরু করেছিলেন, রাদুকানু শেষটাও করলেন সেভাবেই। আরেক কিশোরী লেইলাহকে উড়িয়ে দিলেন ৬-৪, ৬-৩ গেমে, সরাসরি সেটে। আমেরিকান টেনিস কন্যা সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে একটিও সেটে না হেরে চ্যাম্পিয়ন হলেন রাডুকানু। সেইসঙ্গে ৫৩ বছর পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতলেন এমা।

টেনিসের উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় যিনি বাছাইপর্ব পেরিয়ে এসে ইউএস ওপেনের সেমিফাইনাল খেলেছেন এবং ফাইনাল খেলে শিরোপা জিতেছেন। তাছাড়া এটা ছিল তার দ্বিতীয় কোনো বড় টুর্নামেন্টে অংশ নেওয়া। আর প্রথমবার ওঠেন সেমিফাইনালে। এরপর ফাইনালে।

এর আগে মারিয়া শারাপোভা সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন। এবার তাকেও পেছনে ফেলে মাত্র ১৮ বছর বয়সী এই নারী টেনিসার। আর ফাইনাল জিতে গড়লেন ইতিহাস। ব্রিটেনকে এনে দিলেন উৎসবের উপলক্ষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss