spot_img

৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম মেডিকেলের নালায় মিলল ২ নবজাতকের মরদেহ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নালা থেকে দুটি মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবজাতক দুটি উদ্ধার করা হয়। এদের মধ্যে একটিকে ক্ষতবিক্ষত অবস্থায় ও আরেকটিকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss