spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মুহিবুল্লাহ হত্যা : ২ দিনের রিমান্ডে তিন রোহিঙ্গা

কক্সবাজারে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যায় অংশ নেওয়া তিনজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- কুতুপালং ক্যাম্প-১ এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন বিচারক।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দীন পূর্বকোণকে বলেন, ‘পাঁচ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দশ কার্য দিবসের মধ্যে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আদেশের নথি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হতে পারে।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা গুলি করে তাকে হত্যা করেন। এখন পর্যন্ত এ হত্যা মামলায় নয় জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss