spot_img

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে হারের পর সুপার টুয়েলভে টিকে থাকতে আজ (বুধবার) ইংল্যান্ডকেই নিশানা করতে হবে টাইগারদের।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ ওয়ানের এমন এক লড়াইয়ে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ সুপার টুয়েলভে তাদের প্রথম ম্যাচ জয়ের অবস্থানে থেকেও হাতছাড়া করেছে। টাইগারদের জোড়া ক্যাচ মিসের সুবিধা নিয়ে শ্রীলঙ্কা ম্যাচটি নিজেদের করে নেয় ৫ উইকেটে।

অন্যদিকে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় ইয়ন মরগ্যানের দল।

টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss