spot_img

২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রেললাইনে সেলফি তুলতে গিয়ে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় রুমানা আক্তার মিতু (৩৫) নামের এক যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে।

পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি জানান, ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান রুমানা আক্তার মিতু। সে সময় ট্রেনের লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তোলার এক পর্যায়ে হঠাৎ ট্রেন চলে আসলে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তার মরদেহ রাজশাহী থেকে নিয়ে এসে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss