spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রাক মালিক-শ্রমিকদের সাথে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের ধর্মঘট নিরসনে বৈঠকে বসছে সরকার।

আজ সোমবার (৮ নভেম্বর) রাত ৮টায় সচিবালয়ে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘট পালন করছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের মালিক-শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।

গত ৩ নভেম্বর রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। ৪ নভেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়েছে। ডিজেলের দাম বাড়ানোর পর ৫ থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত সারা দেশে গণপরিবহনে ধর্মঘট ছিল। রবিবার বিকেলে গণপরিবহনের ভাড়া বাড়ানোর পর ধর্মঘট তুলে নেওয়া হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss