spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নয়: প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যানসার। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না।

রবিবার (২ জানুয়ারি) সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির আয়োজনে নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যেই দুর্নীতি করুক সে আমার কর্মকর্তা-কর্মচারী হলেও ছাড় দেওয়া হবে না। আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।

এ সময় মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় কাজ করার বিষয়টি জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।

গত ৩০ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরের দিন বিকেল চারটায় বঙ্গভবনে হাসান ফয়েজকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss