spot_img

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেকচি ও পাঁচটি দানবাক্স খুলে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি এতে প্রচুর পরিমাণ স্বর্ণ, রূপা এবং ১৮ দেশের বৈদেশিক মুদ্রা জমা পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দিনভর গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে এই হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে পঞ্চমবারের মতো এই টাকা প্রকাশ্যে গণনা করা হয়।

গণনায় নগদ টাকার পাশাপাশি ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২৯ মার্কিন ডলারসহ মোট ১৮ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এছাড়া দান হিসেবে পাওয়া ৭টি গরুর মধ্যে ৪টি এবং ৩১০টি ছাগলের মধ্যে ২১০টি লঙ্গরখানায় জবাই করা হয়। বাকি পশু নিয়ম অনুযায়ী খাদিম ও শিন্নির জন্য বিতরণ করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক জানান, মাজারের এই অর্থ আগের নিয়মেই ব্যাংকে জমা রাখা হবে। এর থেকে বিদ্যুৎ বিল, আনসারের বেতনসহ অন্যান্য ইউটিলিটি খরচ মেটানো হবে। এছাড়া মাজারের সার্বিক ব্যবস্থাপনায় দ্রুত একজন ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আয়ের ৬৫ শতাংশ অর্থ দিয়ে মাজারের দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss