spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ২৩ দিন পর করোনায় এক জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। এর আগে গত ১৪ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। গত বুধবারও (৫ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩ জন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৫ জনের মধ্যে দুই জন আনোয়ারা, একজন রাঙ্গুনিয়া ও দুইজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৭ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৪৩০ জন। বাকি ২৮ হাজার ৩৯২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss